|
ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
নতুন সময় প্রতিবেদক
|
![]() ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি আহত মুরাদ ইসলাম, হারুন মিয়া, বছির উদ্দিন, ওহিদুল ইসলাম অন্তর, মোঃ শহীদুল্লাহ’র সাথে সাক্ষাৎ করে এই সহায়তা প্রদান করা হয়। ছাত্র-জনতার গণআন্দোলনে আহত চিকিৎসাধীন মুরাদ ইসলামকে আজ দুপুরে রাজধানী ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে, সাভারে হারুন মিয়ার বাসায় ও বছির উদ্দিনের মিরপুরের বাসায় গিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সহ-সভাপতি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ একরামুল হক একরাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিয়ান হোসেন নিনাদ, শেকৃবি ছাত্রদলের বর্তমান সভাপতি তাপস কবির, ছাত্রদল নেতা শাহিনুর ইসলাম রনি প্রমুখ। এদিকে, চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনে উত্তরায় গুলিবিদ্ধ ৯ম শ্রেণীর ছাত্র ওহিদুল ইসলাম অন্তর ও মো. শহিদুল্লাহ্কেও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম সদস্য মুস্তাকিম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
