|
শিক্ষাব্যবস্থা ধ্বংসই একটি জাতিকে পিছিয়ে দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র: শিক্ষামন্ত্রী
নতুন সময় প্রতিনিধি
|
![]() শিক্ষাব্যবস্থা ধ্বংসই একটি জাতিকে পিছিয়ে দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র: শিক্ষামন্ত্রী শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় গাজীপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ২০০৬ সালের তুলনায় দেশের শিক্ষা খাত বিভিন্ন সূচকে পিছিয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার শিক্ষার গুণগত মান বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সময়োপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা থেকে মূল্যায়ন পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার যেসব বিষয় অভিন্ন, সেসব বিষয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষাব্যবস্থায় সমন্বয় ও মানোন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার্থীদের ঝরে পড়ার হারকে উদ্বেগজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ধরে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ৫৪৬ জন নবীন শিক্ষার্থী অংশ নেন। ওরিয়েন্টেশন শেষে নবীন শিক্ষার্থীদের সফল শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
সোনারগাঁয়ে জায়গা-জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভালো ফলের ধারাবাহিকতায় নতুন পরিকল্পনা, পাচুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
কদমতলী থানা প্রেসক্লাব,ঢাকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
