ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
জয়নাল আবেদিন মোল্লা ট্রাস্টের উদ্যোগে কোরআন শিক্ষার প্রতিযোগিদের পুরষ্কার বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 November, 2024, 11:21 AM

জয়নাল আবেদিন মোল্লা ট্রাস্টের উদ্যোগে কোরআন শিক্ষার প্রতিযোগিদের পুরষ্কার বিতরণ

জয়নাল আবেদিন মোল্লা ট্রাস্টের উদ্যোগে কোরআন শিক্ষার প্রতিযোগিদের পুরষ্কার বিতরণ

নোয়াখালীতে আলহাজ্ব জয়নাল আবেদিন মোল্লা ট্রাস্ট এর উদ্যোগে বিশুদ্ধভাবে নামাজ আদায়ের নিয়ম কানুন, কুরআন মাজিদ নির্ভুল উচ্চারণ, মাসালা মাসায়েল শিক্ষা ও পবিত্র কুরআনের ৩০ তম পারা মুখস্থ করন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

বিভিন্ন মসজিদ দুই মাস প্রতিযোগিতার অংশগ্রহনের মাধ্যমে বয়স্ক সহ নানা শ্রেণির মানুষ বিশুদ্ধভাবে নামাজ আদায়ের নিয়ম কানুন, কুরআন মাজিদ নির্ভুল উচ্চারণ, মাসালা মাসায়েল শিক্ষা ও বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রদের মধ্যে পবিত্র কুরআনের ৩০ তম পারা মুখস্থ করনে মোট ৪২ জনকে পুরস্কৃত করা হয়। 

শুক্রবার রাতে বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙ্গা বাজার জামে মসজিদে সেতুভাঙ্গা বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে আলহাজ্ব জয়নাল আবেদীন মোল্লা ট্রাস্ট এর প্রধান নির্বাহী সাহাব উদ্দিন মোল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। 

হাফেজ মাওঃ ইয়াসিন আরাফাত এর পরিচালনায়  উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান প্রশিক্ষক মাওলানা আবদুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা আবু জাহেদ, আলহাজ্ব জয়নাল আবেদীন মোল্লা ট্রাস্ট এর পরিচালক নিজাম উদ্দিন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল্লা আল বাকী সহ অনেকেই।

বক্তব্যে অতিথিরা বলেন,  আল্লাহর কোরআন ও হাদিসের কথা অনুযায়ী আমাদের জীবন যাপন করা উচিত। আমরা আল্লাহ কোরআনের অর্থ তাফসির যদি মাসালা মাসায়েল শুদ্ধ সহ এভাবে যদি শিখতে পারি তাহলে আমাদের জীবন অনেক সহজ হবে। সেই সাথে আমরা অন্যায় পাপাচার থেকে যদি বিরত থাকতে পারি সে আহবান ও জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status