ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভাণ্ডারিয়ায় জিয়াউর রহমান নামের গেট ভাঙা মামলায় আ-লীগের সভাপতি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 20 October, 2024, 6:59 PM

ভাণ্ডারিয়ায় জিয়াউর রহমান নামের গেট ভাঙা মামলায় আ-লীগের সভাপতি গ্রেপ্তার

ভাণ্ডারিয়ায় জিয়াউর রহমান নামের গেট ভাঙা মামলায় আ-লীগের সভাপতি গ্রেপ্তার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর  নামের গেট ভাঙা মামলায় নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমরান হোসেন তালুকদার (৪৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনার ১০ বছর পর মো. ইদ্রিস শেখ নামের এক ব্যক্তির দায়ের করা মামলায়  থানা সংলগ্ন বাস ভবন থেকে তাকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সে প্রায়ত মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ তালুকদার এর ছেলে।

জানা গেছে, ২০১৪ সনের ২৭ সেপ্টেম্বর দুপুরে হাসপাতাল সংলগ্ন সড়কে শহীদ জিয়া ময়দানের নামে রড-সিমেন্ট দিয়ে নির্মিত (স্থায়ী) তোরণটি ভেঙে ফেলে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা।  ঘটনার ১০ বছর পর গত ১৯ সেপ্টেম্বর ৪৭ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের বাসিন্দা মো. ইদ্রিস শেখ। এমরান হোসেন তালুকদার ওই মামলার ৩২ নম্বর আসামী। এ মামলার প্রধান আসামী (হুকুমের আসামী) জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

এমরান তালুকদার এর স্ত্রী নাসরিন আক্তার লিজা জানান, মামলার বাদী সম্প্রতি আদালতে এফিডেভিট এর মাধ্যমে মামলাটি প্রত্যহার করে নিয়েছেন। এ বিষয়ে মামলার বাদী মো. ইদ্রিস শেখ এর মোবাইলে ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এমরান হোসেন তালুকদার ২০২২ সনে নৌকা প্রতীক নিয়ে নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন। জাতীয় পার্টি জেপি’র সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসন ভাগাভাগির ফলে নির্বাচনে হেরে যান তিনি।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আহমেদ আনওয়ার জানান, বাদীর মামলা প্রত্যাহারের বিষয়টি জানা নেই। তবে ইচ্ছা করলেই বাদী মামলা প্রত্যাহার করতে পারে না। পুলিশের রিপোর্ট না দেয়া পর্যন্ত মামলা প্রত্যাহার হয় না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status