|
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফট যেন মরন ফাঁদ
লিফটের দরজা খুলে পা দিতেই ১০ তলা থেকে পড়ে, ১ জনের মৃত্যু
মো, মাসুদ রানা, গাজীপুর
|
|
লিফটের দরজা খুলে পা দিতেই ১০ তলা থেকে পড়ে, ১ জনের মৃত্যু নিহত হলেন, কুমিল্লার দাউদকান্দি এলাকার মো. জাহিদুল ইসলাম (৪০)। তিনি ওই হাসপাতালে শিশু ওয়ার্ডে ১০ বছর বয়সী সন্তানের চিকিৎসা করাচ্ছিলেন। হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য আইয়ুব হোসেন বলেন, খবর পেয়ে আমরাও এসেছিলাম। পরে লিফটের গাউন্ড ফ্লোর হতে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লিফটের সমস্যা এটা সবাইকে সর্তক করা উচিত ছিল আগে থেকে। তবে এই লিফটের গত কয়েকদিন ধরে সমস্যা থাকলেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি এবং কাউকে সর্তকও করেনি। এখানে হাসপাতাল কর্তৃপক্ষ ও লিফট ম্যান উভয়ই দোষী। উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১২ মে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকা পড়ে মমতাজ (৫০) নামের এক রোগীর মৃত্যু হয়। এছাড়া ৩ মে চিকিৎসা নিতে আসা এক রোগী হাসপাতালের ১২ তলায় লিফটের পাশের একটি ফাঁকা দিয়ে পরে গিয়ে জিল্লুর রহমান (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়। হাসপাতালের জররি বিভাগের চিকিৎসক মঞ্জুর মোর্শেদ বলেন, আমরা শুনতে পাই লিফটে একজন পড়ে গেছে। পরে লোকজন লিফট হতে একজনকে মৃত অবস্থায় নিয়ে আসেন। পরে লাশ মর্গে পাঠানো হয়েছে। তাজউদ্দীন হাসপাতালের হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, লিফট থেকে পড়ে একজন মারা গেছে যা অত্যন্ত দুঃখজনক। আমরা জানতে পেরেছি লিফটি সচল ছিল না, কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তদন্ত করে দেখা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
