ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
প্রকাশ: Thursday, 25 June, 2026, 7:31 PM

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নরসিংদীতে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে পেয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কে তরোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পেয়ারা বেগম রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মৃত কাশেম ভূইয়ার স্ত্রী।

রেলওয়ে পুলিশ ও স্বজনরা জানায়,  সকাল ১১ টায় পেয়ারা বেগম শিবপুর উপজেলার কামারটেকে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়। পরে তিনি ১২ টার দিকে নরসিংদী শহরে তরোয়া এলাকায় নেমে রেললাইন অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status