নিখোঁজের একদিন পর যমুনা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
আজিজুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশ: Thursday, 12 September, 2024, 6:38 PM
নিখোঁজের একদিন পর যমুনা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের চৌহালী যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আপন দুই চাচাতো ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮'টার দিকে উপজেলার জোতপাড়া ঘাট এলাকায় তাদের মরদেহ ভেসে উঠে। পরে মরদেহ দুটি পুলিশ উদ্ধার করে। এসময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত শিশু দুটি হলেন, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামের আলমগীর হোসেনের ছেলে হযরত আলী (৫) ও তার চাচাতো বোন জাহাঙ্গীর হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫)।
চৌহালী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম বলেন, বুধবার (১১'সেপ্টেম্বর) দুপুরে যমুনা নদীর জোতপাড়া ঘাটে তাদের দাদা আব্দুর রহিমের সাথে গোসল করতে আসে শিশু দুটি। গোসলের একপর্যায়ে বৃষ্টি নামলে দাদা আব্দুর রহিমের সাথে নদী থেকে উঠে আসে তারা। উঠে আসার সময় দাদার অগোচরে আবারও শিশু দুটি নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। পরে বাড়ীর লোকজন এবং স্থানীয়রা অনেক খোজাখুজি করেও তাদের কোন সন্ধান পায়নি।
পরে বৃহস্পতিবার সকালে মরদেহ দুটি ভেসে উঠলে, পুলিশ তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।