ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
শিক্ষার্থীদের ধাওয়ায় পালালেন আনসার সদস্যরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 25 August, 2024, 10:18 PM

শিক্ষার্থীদের ধাওয়ায় পালালেন আনসার সদস্যরা

শিক্ষার্থীদের ধাওয়ায় পালালেন আনসার সদস্যরা

চাকরি জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছে আনসার সদস্যদের একাংশ। তাদের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয়করণের জন্য কমিটিও গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সরকারের কমিটি গঠনের বিষয়টিকে উপেক্ষা করে রাজধানীর সচিবালয় ঘেরাও করেন তারা। এ সময় সেখানে আটকে পড়েন সরকারের উপদেষ্টাসহ বেশ কয়েকজনকে। 

রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের আহ্বানে সাড়া দিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগিয়ে যান তারা। এরপর দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আনসার সদস্যরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পালিয়ে যান। 


জানা গেছে, সংঘর্ষ শুরুর আগে আন্দোলনরত আনসার সদস্যরা সচিবালয়ের সামনে উপস্থিত শিক্ষার্থীদের ব্যাপক মারধর করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status