ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
শেরপুরে বন্যার্তদের আর্থিক সহায়তা দিলেন সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থী
মেহেদী হাসান শামীম, শেরপুর
প্রকাশ: Sunday, 25 August, 2024, 8:25 PM

শেরপুরে বন্যার্তদের আর্থিক সহায়তা দিলেন সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থী

শেরপুরে বন্যার্তদের আর্থিক সহায়তা দিলেন সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থী

বন্যাদুর্গত মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে দেশের মানুষ। ব্যক্তি উদ্যোগে, প্রাতিষ্ঠানিক উদ্যোগে ও সংগঠনের উদ্যোগে সংগ্রহ করা হচ্ছে টাকা, খাদ্য, বস্ত্র, সুপেয় পানি ও অন্যান্য সামগ্রী। সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত ব্যক্তিদের কাছে।

এরই ধারাবাহিকতায় বন্যাদুর্গত মানুষদের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন জেলার স্বনামধন্য কলেজ, শেরপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। ২৫ আগস্ট রবিবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হাতে নগদ টাকা তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রবিউল ইসলামের হাতে নগদ ১ লক্ষ ৩২ হাজার ৭ শত টাকা তুলে দেন। প্রত্যেক বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা টাকা উত্তোলন করে শিক্ষকদের হাতে দেন। পরে শিক্ষকরা আরও ১ লক্ষ টাকা দিয়ে মোট ১ লক্ষ্য ৩২ হাজার ৭ টাকা দেন।

এসময় উপস্থিত ছিলেন প্রফেসর শাহ্ কামাল উদ্দীন ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কাদির। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলম, রবিউল ইসলাম, আকরাম, রাশেদ রায়হান, সোয়াইব, রাব্বি,  সুজন, সাঈদ, পঙ্কজ, মবিন, রিফাত প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status