ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
আদালতের এজলাস থেকে সরছে লোহার খাঁচা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 18 August, 2024, 2:30 PM

আদালতের এজলাস থেকে সরছে লোহার খাঁচা

আদালতের এজলাস থেকে সরছে লোহার খাঁচা

দেশের নিম্ন আদালতের এজলাস কক্ষ থেকে কয়েক দশক আগে স্থাপিত লোহার খাঁচা সরিয়ে ফেলা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকার আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা সরানো শুরু হয়েছে। জানা গেছে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা সরানো হচ্ছে। পর্যায়ক্রমে ঢাকা জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ আদালতের এজলাসে থাকা লোহার খাঁচাও সরানো হবে।


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ২ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ তার বিরুদ্ধে দুদকের মামলায় আদালতে হাজিরা দিতে এসে প্রথম আদালতের এজলাসে স্থাপিত লোহার খাঁচার তৈরি কাঠগড়ায় দাঁড়ান। ওই দিন আদালত থেকে বের হয়ে এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, অভিশপ্ত জীবনের একটা বড় পর্যায়ে পৌঁছে গেছি। সেটা বুঝলাম যে এই অভিশাপ অনেক উপরে নিয়ে গেছে। অভিশপ্ত জীবনেও একটি শীর্ষ বিন্দু আছে। আজ সে রকম একটা শীর্ষ বিন্দুতে। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়ানো। এটা একটা দেখার মতো দৃশ্য। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের কাঠগড়ায়। এ অভিশপ্ত জীবনের একটা অংশ।

গত ১২ জুন ড. মুহাম্মদ ইউনূস দ্বিতীয়বার লোহার খাঁচার তৈরি কাঠগড়ায় দাঁড়ান। ওই দিন তিনি সাংবাদিকদের আদালতের লোহার খাঁচার আসামির কাঠগড়া দাঁড়ানো সম্পর্কে বলেছিলেন, একজন নিরপরাধ নাগরিককে লোহার খাঁচার (আসামির কাঠগড়া) মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে শুনানির সময়, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক। এটা গর্হিত কাজ। এটা কারো ক্ষেত্রেই প্রযোজ্য না হয়। একটা পর্যালোচনা হোক।


তিনি আরো বলেছিলেন, একটা সভ্য দেশে কেন একজন নাগরিককে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে শুনানির সময়। যেখানে একজন নাগরিক দোষী সাব্যস্ত হননি। অনেক আইনজ্ঞ আছেন, বিচারপক্ষের সাথে যুক্ত ব্যক্তিরা পর্যালোচনা করে দেখবেন, এটা রাখার দরকার আছে কি নেই? সারা সভ্য দুনিয়ায় যেভাবে হচ্ছে, সেভাবে হবে। আমরা সভ্য দেশের তালিকায় থাকতে পারি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status