|
এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড
নতুন সময় প্রতিবেদক
|
![]() এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক জামসেদ আলম এ মামলার রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ জানিয়েছেন, পলাতক থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার তথ্য অনুযায়ী, রাজধানীর বারিধারা এলাকার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানা-এ মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
