সারা দেশের ন্যায় নরসিংদীর পলাশেও অবস্থান কর্মসূচি পালন করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পলাশ বাসস্ট্যান্ডে যায় সাধারণ শিক্ষার্থীরা। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
সেখানে ফ্যাসিবাদের দ্রুত বিচারের দাবি সহ ৪ দফা দাবি জানান তারা। দাবিগুলো হলো:
১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও ১৪ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।
৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে।
৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সামিউর রহমান মাহি, নূরমোহাম্মদ নিহাদ, সায়মন রসুল শান্ত, সোহেব, মিথিলা, আশরাফ সহ পলাশ উপজেলার সাধারণ শিক্ষার্থীরা।