ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বাসাইলে বিএনপি'র অবস্থান কর্মসূচি পালন
মোঃ সাইফুল ইসলাম বাসাইল
প্রকাশ: Thursday, 15 August, 2024, 6:11 PM

বাসাইলে বিএনপি'র অবস্থান কর্মসূচি পালন

বাসাইলে বিএনপি'র অবস্থান কর্মসূচি পালন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনব্যাপী স্থানীয় দলীয় কার্যালয় ও বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status