চলমান পরিস্থিতিতে পঞ্চগড় জেলার যানজট নিরসনে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন বিএনসিসি, স্কাউট ও আনসার সদস্য সহ শিক্ষার্থীরা। স্বেচ্ছাশ্রমে তাদের এমন উদ্যোগে খুশি পঞ্চগড়বাসী। এরই মাঝে শিক্ষার্থীদের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছেন পঞ্চগড় জেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সহ কৃষক দলের নেতৃবৃন্দ।
গতকাল সোমবার (১২ আগস্ট) ট্রাফিকের দায়িত্বরত পঞ্চাশের অধিক শিক্ষার্থীর মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।
এ সময় জেলা বিএনপি'র আহবায়ক জাহিরুল ইসলাম কচ্চু, জেলা বিএনপির সদস্য ইউনুস শেখ, যুবদল নেতা হায়াতুন আলম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।