ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
মোটরসাইকেল চুরি করা তাদের পেশা,
আকরাম পাটোয়ারী,মাইজদী
প্রকাশ: Sunday, 7 July, 2024, 3:49 PM

মোটরসাইকেল চুরি করা তাদের পেশা,

মোটরসাইকেল চুরি করা তাদের পেশা,

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেল চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ । এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ বলছে মোটরসাইকেল চুরি করা তাদের পেশা। যেখানে যায় সেখানেই মোটরসাইকেল চুরি করে তারা।শনিবার (৬ জুলাই) গভীর  রাতে সদর ও কবিরহাট উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুলকিয়া গ্রামের আজাদ উদ্দিনের ছেলে ফেরদাউস, একই ইউনিয়নের চর দরবেশ গ্রামের নুর ইসলামের ছেলে মো. নুরুল আমিন (৩৫), একই গ্রামের আবদুল ওহাবের ছেলে আবদুল মালেক (৪০) ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (৩৫)।

জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করার সময় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই প্রশিক্ষিত মোটরসাইকেল চোর। তাদের পেশায় হচ্ছে চুরি কার  যেখানে যায় সেখানেই মোটরসাইকেল চুরি করে তারা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার সকালে আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status