ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
নগরকান্দায় বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০
সেক মোহাম্মদ আফজাল,ফরিদপুর
প্রকাশ: Saturday, 6 July, 2024, 12:54 PM

নগরকান্দায় বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০

নগরকান্দায় বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া নামক স্হানে একটি যাত্রীবাহী গোল্ডেন লাইন বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।

শুক্রবার ৫ জুলাই দুপুর ১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া যদুরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান।

দুর্ঘটনায় পিকআপের হেলপার এবং ড্রাইভার ঘটনা স্থলেই নিহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম  বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি বাসের সঙ্গে  ফরিদপুরগামী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও পিকআপভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এ হতাহতের ঘটনা ঘটে।  এ সময় বিদ্যুতের খুঁটি ভেঙে ভাঙ্গা অঞ্চলের বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।  নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status