ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
রাজস্থলী উপজেলার নির্বাচন, দ্বিতীয় ধাপের ভোট চলছে
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Tuesday, 21 May, 2024, 3:35 PM

রাজস্থলী উপজেলার নির্বাচন, দ্বিতীয় ধাপের ভোট চলছে

রাজস্থলী উপজেলার নির্বাচন, দ্বিতীয় ধাপের ভোট চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন ভোটাররা।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা হতে অনুষ্ঠিত হচ্ছে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা পরিষদের  নির্বাচন। এতে  উপজেলা চেয়ারম্যান পদে ২ জন, প্রতিদ্বন্ধিতা করছেন।  রাজস্থলী  উপজেলা সহকারি  নির্বাচন কর্মকর্তা অনীক বড়ুয়া  বলেন, উপজেলার ৩ টি ইউনিয়নে ১৪ টি ভোট কেন্দ্রে ৬৪ টি বুথে সর্বমোট ২০ হাজার ৮ শত৬৮ জন ভোটার ভোট প্রদান করবেন। তৎমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৫শত ৮৬ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ২ শত৮১ জন। তিনি আরোও বলেন, মোট ২ শত ৬ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিস এবং সহকারী পোলিং অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করছেন।

 রাজস্থলী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র  জানান, প্রতিটি ইউনিয়ন এ একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার মোতায়েন এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহল দিচ্ছেন।

এদিকে সকাল ৮ টায় বাঙ্গালহালিয়া শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে দেখা যায়,ভোটারের উপস্থিতি নাই বললে চলে। সকাল সাড়ে ৮ টায় ধলিয়া নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানেও ভোটার উপস্থিতি কম।

এদিকে সকাল ৯ টায় বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এসে দেখা যায়।  মহিলাদের লাইনে কিছুটা ভোটার আছে, তবে পুরুষ লাইনে ভোটার কম। এসময় ভোট দিতে আসা প্যারালাইসেস রোগী মাইকো খিয়াং বলেন, ভোট দিতে এসে খুব ভালো লাগছে। এসময় কথা হয় ভোট দিতে আসা ৭২ বছর বয়সী বয়স্ক সাথে। তিনিও বলেন,ভোট দিতে এসে খুব ভালো লেগেছে।

এসময় কথা হয় ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রতন দেব এর সাথে। তিনি জানান, সকাল ৯.৪৫ মিনিট পর্যন্ত প্রায় ২ শতের কাছাকাছি ভোট পড়েছে।
এদিকে পাহাড়ি অধ্যুষিত এলাকা লংগদু সকাল হতে মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status