ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন চট্টগ্রামের দুই সাংবাদিক
জাবের বিন রহমান আরজু, চট্টগ্রাম
প্রকাশ: Monday, 20 May, 2024, 6:58 PM

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন চট্টগ্রামের দুই সাংবাদিক

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন চট্টগ্রামের দুই সাংবাদিক

চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই সাংবাদিক ও এক ক্যামেরা পার্সনকে অব্যাহতি দিয়েছেন আদালত। ২০ মে সোমবার দুপুরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জহিরুল কবির তাদেরকে অব্যাহতি দেন।

জানা যায়, ২০২২ সালের ২২ই ডিসেম্বর টুয়েন্টিফোর টিভিতে 'শাহ আমানত আবাসিক এলাকার জনসাধারণের মানববন্ধন' শিরোনামে সংবাদ প্রকাশের জেরে  আক্তার হোসেন নামক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। 

চট্টগ্রাম নগরীর হামজারবাগ শাহ আমানত আবাসিক এলাকার চলাচলের রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ায় স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনের খবর প্রকাশে ক্ষিপ্ত হয়ে আক্তার হোসেন নামক ব্যাক্তি সাইবার ট্রাইবুনাল আদালত চট্টগ্রামে মামলা করেন। 

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ ফোরকান বলেন, ২০২২ সালের ২২ই ডিসেম্বর টুয়েন্টিফোর টিভিতে 'শাহ আমানত আবাসিক এলাকার জনসাধারণের মানববন্ধন' শিরোনামে সংবাদ প্রকাশের জেরে  আক্তার হোসেন বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে দায়ের হওয়া মামলায় দুই সাংবাদিক ও এক ক্যামেরা পার্সনকে মহামান্য আদালত অব্যাহতি দিয়েছেন। 

সাংবাদিকরা হলেন,  দৈনিক সকালের সময়'র চট্টগ্রাম মাল্টিমিডিয়া বিভাগের প্রধান সাইফুদ্দিন রমিজ, মিডিয়া এক্সপ্রেস সম্পাদক এন এ খোকন ও ক্যামেরা পার্সন তোফাজ্জল হোসেন সাকিব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status