|
সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাকিব হাসান সাগর, নারায়ণগঞ্জ
|
![]() সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার গতকাল মঙ্গলবার (৫ মে) রাত ৯টা ১০ মিনিটে সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের পরিষদের সামনে বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হুমায়ুন কবির বাদশা (৩৫), হাবিবপুর (চরমালিখালী) আজহারুল ইসলামের ছেলে ও মোঃ সেলিম (৪২), গজারিয়া উপজেলার টানবখালী এালকার মৃত আব্দুল মতিনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ হারুন মিয়ার নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি সাদা পলিথিনে মোড়ানো মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রায় ৩ গ্রাম) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০(ক) ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিববুল্লাহ বলেন, , মাদকসহ যে কোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
