ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
কাউখালীতে সিএনজির ধাক্কায় স্কুল ছাত্রী আহত
নিউটন চাকমা, কাউখালী
প্রকাশ: Monday, 20 May, 2024, 6:55 PM

কাউখালীতে সিএনজির ধাক্কায় স্কুল ছাত্রী আহত

কাউখালীতে সিএনজির ধাক্কায় স্কুল ছাত্রী আহত

পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া এলাকায় সিএনজির ধাক্কায় ম্রাবংচিং মারমা (১২) নামের এক স্কুল ছাত্রী আহত হয়েছে। রবিবার (১৯ মে) বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানাই,  প্রতিদিনের মতো স্কুল শেষে সহপাঠীদের সাথে  বাড়িতে ফেরার পথে
ঘাগড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি (যার নাম্বার থ- ১১-০২৯৭) নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রীটিকে স্বজোড়ে ধাক্কা দিলে ছাত্রীটি ঘটনাস্থলে লুটে পড়ে। পরে সহপাঠী ও স্থানীয়রা  তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 

আহত ছাত্রী ম্রাবংচিং মারমা উপজেলার ৩ নং ঘাগড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বৈদ্যয়া মার্মার মেয়ে। সে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। এ বিষয়ে কাউখালী থানায় খবর নিয়ে জানা যায়, রিপোর্ট লেখা পর্যন্ত এখনো থানায় অভিযোগ করা হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status