ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাউফলে ভিক্ষুকের বসত ঘরে হামলা চালিয়ে বিধ্বস্ত
জাহিদ শিকদার,পটুয়াখালী
প্রকাশ: Sunday, 5 May, 2024, 9:16 PM

বাউফলে ভিক্ষুকের বসত ঘরে হামলা চালিয়ে বিধ্বস্ত

বাউফলে ভিক্ষুকের বসত ঘরে হামলা চালিয়ে বিধ্বস্ত

পটুয়াখালীর বাউফলে রুশিয়া বেগম(৪০) নামের এক ভিক্ষুক পরিবারের একটি বসত ঘর সম্পুর্ণ ভেঙে ফেলা হয়েছে।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের গাজিবাড়িতে ওই ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রুশিয়া বেগমের ভিক্ষুক পরিবারটি নিজ পৈত্রিক সম্পত্তিতে গত ১০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছিলেন। গত কয়েক মাস ধরে ওই সম্পত্তি নিজের দাবি করে রুশিয়ার ভাইয়ের ছেলে হাসান(২২)। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো।

ঘটনার দিন রাত দেড়টার দিকে  হাসানের নেতৃত্বে জহিরুল, লিটন, জাকিয়া, সাঈদ, জাহিদুল আতিকসহ ১০-১২জনের একটি দল রুশিয়ার ঘরে হামলা চালায়। রুশিয়ার ঘরটি সম্পূর্ণ ভেঙে পাশের একটি পুকুরে ফেলে দেয়া হয়। হাঁস-মুরগীও পাশের পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়। এসময় তার ঘরের সমস্ত মালামাল লুট করা হয়েছে বলেও দাবি করেন তারা।

ভুক্তভোগী রুশিয়া বেগম বলেন, আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য আমার একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার আমার স্বামীকে মিথ্য মামলা দিয়ে গ্রেপ্তার করিয়েছে, আজকে আমার ঘরটি ভেঙে ফেলছে। আমি ভিক্ষা করে মানুষের সাহায্য নিয়ে ঘরটি করেছি। এসময় তিনি সুষ্ঠ বিচার দাবি করেন।

অভিযুক্ত হাসান নিজেকে নির্দোষ দাবি করে বলেন, রাতে কে বা কহারা ঘরটি ভেঙেছে আমারা জানি না।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের আইনের আওয়ায় আনা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status