|
অবসরপ্রাপ্ত সেনা সদস্যের লাশ উদ্ধার
জাহিদ শিকদার,পটুয়াখালী
|
|
অবসরপ্রাপ্ত সেনা সদস্যের লাশ উদ্ধার পটুয়াখালীর দশমিনায় বাতরুম থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার বিকাল রাড়ে ৩টায় দশমিনা উপজেলার সদর ইউনিয়নের আরেফাতুন্নেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে এঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলার আলীপুরা ইউনিয়নের মধুপুরা গ্রামের মো. আব্দুর রব হোসেন ঢালির ছেলে। তিনি উপজেলার সদর ইউনিয়নের বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের দক্ষিণ পাশে আবদুর গফ্ফার মাস্টারের মেয়ে জামাই। পরে এলাকার লোকজন এসে ঘর ও বাথরুমের দড়জা ভেঙ্গে বাথরুম জুলন্ত রয়েছে দেখতে পায়। পরে দশমিনা থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়ে দেন। নিহতের স্ত্রী মোসা. সাহিমা জানান, চাকরি থেকে অবসরে আসার পর থেকে ডাবের ব্যবসা করতেন। ব্যবসায় লোকসার হওয়ায় ঢাকায় চলে যান তিনি। তিন মাস ঢাকায় বসবাস করে গত বৃহস্পতিবার বাড়িতে আসেন। শনিবার রাতে সংগ্রাম অফিসের লোক এসে ঋনের কিস্তির জন্য বিভিন্ন কথা শুনায়। সেই থেকে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পরেন। সকালে আমি শাখ তুলতে যাই এসে বাসায় না দেখে খোজ করি। পরে দেখি আমদের পরিত্যাক্ত বাসার রুম আটকানো লোকজন ডেকে দড়জা ভেঙ্গে দেখি মাথরুমে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
