ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ঋণ না নিয়েও ঋণ খেলাপি সোনারগাঁয়ে আ.লীগ নেত্রীর প্রার্থিতা বাতিল
তৌরব হোসেন,সোনারগাঁ
প্রকাশ: Tuesday, 30 April, 2024, 2:16 PM

ঋণ না নিয়েও ঋণ খেলাপি সোনারগাঁয়ে আ.লীগ নেত্রীর প্রার্থিতা বাতিল

ঋণ না নিয়েও ঋণ খেলাপি সোনারগাঁয়ে আ.লীগ নেত্রীর প্রার্থিতা বাতিল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সোনারগাঁও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নুর জাহানের প্রার্থিতা বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

সোমবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিষয়ে জানান, সোনারগাঁও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নুর জাহান।

তিনি বলেন, কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ না নিলেও প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণখেলাপির অভিযোগে আমার প্রার্থিতা বাতিল করা হয়। আমার নাম ব্যবহার করে জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সংগঠন মিডল্যান্ড ব্যাংক গুলশান শাখা থেকে এক কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে অথচ এই সংস্থার সঙ্গে কোন ভাবেই আমি সম্পৃক্ত নই৷

তিনি আরো জানান, সোনারগাঁ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেতে তিনি উচ্চ আদালতে আপিল করবেন।

এডভোকেট নুর জাহান আরো বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তার ও মোহাম্মদ মাহমুদুল হকের কাছে জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোসা: জাহানারা আক্তার স্বীকার করেছেন যে আমি (এডভোকেট নুর জাহা) কোন প্রকার ঋণ গ্রহণ করিনি এবং ঋণের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই।


এদিকে জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার অফিশিয়াল পেডে বিষয়টি নিয়ে সংস্থার নির্বাহী পরিচালক মোসা: জাহানারা আক্তার বলেন, এডভোকেট নুর জাহানের অভিযোগ পুরোপুরি সত্য নয়।

বর্তমানে এ প্রতিষ্ঠানের সঙ্গে এডভোকেট নুরজাহানের কোন সম্পৃক্ততা নেই। তবে আগে তিনি এ প্রতিষ্ঠানের সদস্য ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status