ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ঝিনাইদহে লাঠির আঘাতে ভ্যান চালক নিহত
শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ
প্রকাশ: Tuesday, 30 April, 2024, 2:12 PM

ঝিনাইদহে লাঠির আঘাতে ভ্যান চালক নিহত

ঝিনাইদহে লাঠির আঘাতে ভ্যান চালক নিহত

ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জেরে  মামাতো ভাইদের লাঠির আঘাতে শরিফুল ইসলাম বাটুল (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। সোমবার রাতে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাটুল ওই গ্রামের মৃত তারাচাদ মন্ডলের ছেলে। স্থানীয়রা জানায়,ভ্যান চালক শরিফুল ইসলাম বাটুলের সাথে তার মামাতো ভাই রহিম, লিটন ও রহমানের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। সোমবার বিকেলে তাদের উভয়ের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে বাটুলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মামাতো ভাইয়েরা। 

বিকাল থেকে রাত পর্যন্ত বাড়িতেই চিকিৎসাধীন ছিলো বাটুল। রাত ৯  টার দিকে শারিরীক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শরিফুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার সংবাদ শোনার পর আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status