|
সালিশ বৈঠকে থাপ্পড় দেওয়ায় সাবেক মেম্বারকে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিবেদক
|
![]() সালিশ বৈঠকে থাপ্পড় দেওয়ায় সাবেক মেম্বারকে পিটিয়ে হত্যা সুরুজ আলী প্রধান মাইজকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। মতলব উত্তর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ফরাজীকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সুরুজ আলী প্রধানের বাড়ি সংলগ্ন পাটোয়ারী বাড়িতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সালিশ বৈঠকে বসেন। এ সময় একই বাড়ির রহমত উল্লাহ পাটোয়ারীর ছেলে কবির হোসেনকে (৩১) সাবেক মেম্বার সুরুজ আলী শাসন সরূপ থাপ্পড় দিলে কবির পাল্টা কিল ঘুষি শুরু করেন। এতে মেম্বার সুরুজ আলী ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
