ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে বডিতে ফিটিংকৃত ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Friday, 22 March, 2024, 9:07 PM

কুড়িগ্রামে  বডিতে ফিটিংকৃত ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে বডিতে ফিটিংকৃত ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার একটি চৌকস টিম ২২ মার্চ শুক্রবার  ফুলবাড়ী থানাধীন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের আমতলী নামক বাজার থেকে অনন্তপুর (বেড়াকুটি, মুন্সিটারী) গ্রামের কুখ্যাত ২ মাদক কারবারি মোঃ আজিজুল ইসলাম (৪৯) এবং মোঃ আহাদ আলী (৬০) দ্বয়কে বডিতে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, এজন্য তিনি সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেন।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে কুড়িগ্রাম জেলার পুলিশ সদা জাগ্রত রয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status