|
সাইকেল চালিয়ে বাজারে যাওয়ার পথে দশম শ্রেনির শিক্ষার্থীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() সাইকেল চালিয়ে বাজারে যাওয়ার পথে দশম শ্রেনির শিক্ষার্থীর মৃত্যু বৃহস্পতিবার (২১ মার্চ) শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের সুরেশ্বর পন্ডিতসার সড়কের পশ্চিম নন্দনসার গ্রামে এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিফাত শিকদার(১৪) পশ্চিম নন্দনসার গ্রামের ইসমাইল শিকদারের ছেলে। সে হালইসার নন্দনসার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। নড়িয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে রিফাত বাড়ি থেকে বাইসাইকেলে করে ঘড়িসার বাজারে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা সুরেশ্বরের বালু ব্যবসায়ী ছাত্তার মালতের বালুবাহী মাহিন্দ্রার সাথে রিফাতের সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয় রিফাত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পুলিশ ঘটনাস্থল থেকে মাহিন্দ ট্রাকটি জব্দ করেছে। নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘটনা স্থল থেকে মাহিন্দ ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহযোগীরা পালিয়েছে। আমরা তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
