ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে ৯ কেজি গাঁজা এবং ৪৮ বোতল ইস্কাফসহ কুখ্যাত দুই মাদক কারবারিকে গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 21 March, 2024, 5:41 PM

কুড়িগ্রামে ৯ কেজি গাঁজা এবং ৪৮ বোতল ইস্কাফসহ কুখ্যাত দুই মাদক কারবারিকে গ্রেফতার

কুড়িগ্রামে ৯ কেজি গাঁজা এবং ৪৮ বোতল ইস্কাফসহ কুখ্যাত দুই মাদক কারবারিকে গ্রেফতার

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পুলিশ ২১ মার্চ ভোরে ফুলবাড়ী থানাধীন ১নং নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বক্সী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আনোয়ার হোসেন (৫৩) এর বসতবাড়িতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ৪৮ বোতল ইস্কাফসহ হাতেনাতে গ্রেফতার করে।

অপরদিকে ২০ মার্চ দুপুরে ফুলবাড়ী থানাধীন ২নং শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী মৌজাস্থ ধরলা ব্রীজের পশ্চিম পার্শ্ব থেকে গজেরকুড়ি গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ হাসানুর রহমান (২২) 'কে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, তিনি সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূল ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশ সবসময় জাগ্রত রয়েছে বলে জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status