ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 March, 2024, 4:46 PM

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাবোয়ো সুবিয়ান্তো। গতকাল বুধবার দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে। ৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সুবিয়ান্তো।


বৃহস্পতিবার ২১, মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে সুবিয়ান্তোর দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান এবং সেন্ট্রাল জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোয়ো। আনিয়েসের দল ২৪ দশমিক ৯ শতাংশ এবং গাঞ্জারের দল ১৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন।

পরাজিত দুজনই বলেছেন, নির্বাচনে অনিয়ম ও জালিয়াতি নিয়ে সাংবিধানিক আদালতে অভিযোগ জানাবেন। সুবিয়ান্তোকে জয়ী ঘোষণার পর নির্বাচন কমিশন এলাকার আশপাশে বিক্ষোভ করেছেন পরাজিত দুই দলের সমর্থকেরা। সহিংসতার আশঙ্কায় রাজধানী জাকার্তায় মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ।

অন্যদিকে তাদেরকে বিরোধ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত প্রবোয়ো। বিজয় ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন তিনি।

বিশ্বের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ায় গত মাসে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। বুথফেরত প্রাথমিক ফলাফলেই নিশ্চিত হয় সুবিয়ান্তোর বিজয়। গতমাসে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ইন্দোনেশিয়া ১৬ কোটি ৪০ লাখ ভোটারের এই নির্বাচনে ৮০ শতাংশেরও বেশি ভোট প্রদান করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status