ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
পায়ে হেঁটেই বিশ্ব ভ্রমণে শান্ত, সময় লাগবে ১২ বছর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 March, 2024, 3:53 PM

পায়ে হেঁটেই বিশ্ব ভ্রমণে শান্ত, সময় লাগবে ১২ বছর

পায়ে হেঁটেই বিশ্ব ভ্রমণে শান্ত, সময় লাগবে ১২ বছর

পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণে বের হচ্ছেন বাংলাদেশি হাইকার সাইফুল ইসলাম শান্ত। আর পুরো ভ্রমণ শেষ করতে সময় লাগতে পারে পুরো ১২ বছর বা এক যুগ। ২২ মার্চ সকালে রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে হেঁটে বিশ্ব ভ্রমণে বের হবেন তিনি।

পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাইফুল ইসলাম শান্ত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বলসহ অন্যরা। সংবাদ সম্মেলনে শান্ত বলেন, আগামী শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বিশ্বভ্রমণ শুরুর পরিকল্পনা নিয়েছি। জাতিসংঘ ঘোষিত ১৯৩টি দেশ ভ্রমণের পরিকল্পনা আমার।



তিনি জানান, ঢাকা থেকে হাঁটা শুরু করে যশোর-বেনাপোল সীমান্ত পার হয়ে কলকাতায় পৌঁছানোর পরিকল্পনা করেছি। এরপর ভারতের, ঝাড়খণ্ড, পাটেনা, লখনৌ, উত্তর প্রদেশ হয়ে দিল্লিতে পৌঁছবো। পরিকল্পনা অনুযায়ী এরপর উজবেকিস্তান যাবার কথা রয়েছে। তারপর পর্যায়ক্রমে মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, মঙ্গোলিয়া, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ ক্রমান্বয়ে এশিয়ার অন্যান্য দেশ ভ্রমণের পরিকল্পনা রয়েছে। এশিয়া মহাদেশ ভ্রমণের পর আমার আফ্রিকা এবং ইউরোপ ভ্রমণের পরিকল্পনা রয়েছে। এরপর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশ ভ্রমণের পর অ্যান্টার্কটিকা মহাদেশ গিয়ে বিশ্বভ্রমণের পরিসমাপ্তি ঘটানোর পরিকল্পনা রয়েছে।

শান্তর এই বিশ্ব ভ্রমণে লজিস্টিক পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, ভ্রমণে সময় যখন নিজের নিয়ন্ত্রণে থাকে তখন অনেক বেশি উপভোগ করা যায় সবকিছু। শেখা ও জানা যায় অনেক। হেঁটে ভ্রমণ তাই সব সময়ই আনন্দের। আমাদের দেশে অ্যাডভেঞ্চার ট্রাভেল তুলনামূলক কম হয়। তাই বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন দেশের যেকোনো অ্যাডভেঞ্চার ট্রাভেলের পাশে থেকে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে চায়। আমরা এটাও চাই যে কেউ অ্যাডভেঞ্চার ট্রাভেলে আরও আগ্রহী হোক এবং তার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে লিখুক। এতে সবাই জানতে পারবে এবং ভ্রমণে অনুপ্রাণিত হবে।

এ সময় শান্ত সাংবাদিকদের জানান, প্রায় ১২ বছর সময় লাগবে এ ভ্রমণ শেষ করতে। খুব জরুরি কোনও প্রয়োজন না হলে দেশে ফিরব না। হেঁটে ভ্রমণ হলেও থাকা ও খাওয়া বাবদ এ ভ্রমণে বিশাল অর্থের প্রয়োজন। কীভাবে আসবে সেই অর্থ ?এমন প্রশ্নের উত্তরে সাইফুল ইসলাম শান্ত বলেন, মাইলেজ অনুসারে স্পন্সর পেয়েছি। প্রাথমিকভাবে ১ হাজার ডলার স্পন্সর এসেছে।

শান্তকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।শান্তকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। ছবি: ইনডিপেনডেন্ট

উল্লেখ্য, শান্ত ২০২২ সালে ৭৫ দিনে হেঁটে বাংলাদেশের ৬৪ জেলা (৩ হাজার  কিলোমিটার) ভ্রমণ করেন। এ ছাড়া একই বছরে তিনি ৬৪ দিনে ১ হাজার ৫০০ কিলোমিটার হেঁটে বাংলাদেশ থেকে ভারত (ঢাকা, সান্দাকফু, দার্জিলিং) ভ্রমণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status