ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
নায়ক মান্নার ভিজিটিং কার্ড ভাইরাল, কি লেখা আছে সেই কার্ডে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 21 March, 2024, 4:11 PM

নায়ক মান্নার ভিজিটিং কার্ড ভাইরাল, কি লেখা আছে সেই কার্ডে

নায়ক মান্নার ভিজিটিং কার্ড ভাইরাল, কি লেখা আছে সেই কার্ডে

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ছিলেন মান্না। বাংলা চলচ্চিত্রের নক্ষত্রসম অভিনেতা ছিলেন তিনি। তার সিনেমা দেখতে সিনেমা হলে দর্শকের লম্বা লাইন লেগে থাকত। পর্দায় তার উপস্থিতি মানেই ছিল উন্মাদনা। যদিও সেসব আজ অতীত। মান্না পৃথিবীতে নেই। মৃত্যুর ১৬ বছর পরও এখনও দর্শকদের হৃদয়ে জায়গা করে রেখেছেন তিনি। সিনেমা জগতটাকে তিনি যেভাবে উপলব্ধি করেছেন, তা অকপটে বলেও গেছেন। তার সেসব কথা এত বছর পেরিয়ে এখনও সবার কানে বাজে, ঘুরে বেড়ায় অন্তর্জালে।


এই যেমন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মান্নার ব্যবহৃত দুটি ভিজিটিং কার্ডের ছবি। যার মধ্যে একটি কার্ডে দেখা যাচ্ছে, মান্নার পুরো নাম লেখা- এস এম আসলাম তালুকদার মান্না। কার্ডে তার পদবি হিসেবে দেওয়া আছে- মুভি স্টার, প্রডিউসার, ও ডিস্ট্রিবিউটর জেনারেল সেক্রেটারি।

এছাড়া কার্ডে ঠিকানা হিসেবে আছে কাকরাইলের ঠিকানা। ৯ ডিজিটের একটি মোবাইল নম্বরও দেওয়া আছে সেই কার্ডে। ধারণা করা হয়, ২০০৮ সালে মারা যাওয়ার আগের সময়ের ভিজিটিং কার্ড এটি।
 
মান্নার অন্য কার্ডটি হালকা ধূসর রঙের। এটি মান্নার ক্যারিয়ারের মাঝামাঝি সময়ের হতে পারে। সে কার্ডে নায়ক শুধুই তার ‘মান্না’নামে। এর নিচেই আছে তার পদবি মুভি স্টার এবং ফিল্ম প্রডিউসার। কার্ডের এক পাশে আছে তার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী কথাচিত্রের নাম ও ঠিকানা এবং আরেক পাশে তার ফোন নম্বর। মোবাইল নম্বর হিসেবে দেওয়া আছে দেশের প্রথম মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেলের নম্বর।

ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে অনন্তলোকের পথে পাড়ি জমান মান্না। তার মৃত্যুতে তখন শোকের ছায়া নেমে এসেছিল চলচ্চিত্রাঙ্গনে। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তার সহকর্মী ও অনুরাগীরা।   

মান্না অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’ হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘পাগলি’। তবে ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকডের নজরে আসেন মান্না। এরপরই ধীরে ধীরে চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন মান্না। কাজী হায়াত নির্মিত ‘দাঙ্গা’ ও ‘ত্রাস’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে তিনি হয়ে ওঠেন পরিচালক-প্রযোজকদের ভরসার নাম।

মোস্তফা আনোয়ার নির্মিত ‘অন্ধ প্রেম’, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘প্রেম দিওয়ানা’, ‘ডিস্কো ড্যান্সার’, কাজী হায়াত পরিচালিত ‘দেশদ্রোহী’ সিনেমাগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে তুমুল জনপ্রিয় করে তোলে মান্নাকে

১৯৯৯ সালে মান্না ‘কে আমার বাবা’, ‘আম্মাজান’, ‘লাল বাদশা’র মতো সুপার-ডুপারহিট সিনেমা দর্শকদের উপহার দেন। মৃত্যুর আগ পর্যন্ত সাড়ে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন জনপ্রিয় এ সুপারস্টার।

অভিনেতা হিসেবে সফলতা পাওয়ার পর নিজে প্রযোজক হয়ে কৃতাঞ্জলি কথাচিত্র থেকে একাধিক সুপারহিট সিনেমা প্রযোজনা করেছিলেন মান্না। সিনেমাগুলো হচ্ছে— ‘লুটতরাজ’, ‘লাল বাদশা’, ‘আমি জেল থেকে বলছি’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’ ও ‘পিতা মাতার আমানত’।

সিনেমায় অবদানের জন্য সেরা অভিনেতা হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার, পাঁচবার বাচসাস পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন মান্না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status