ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
২৫ বছর বয়সের আগে আমার কোনো প্রেমিকা ছিল না: টাইগার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 March, 2024, 3:29 PM

২৫ বছর বয়সের আগে আমার কোনো প্রেমিকা ছিল না: টাইগার

২৫ বছর বয়সের আগে আমার কোনো প্রেমিকা ছিল না: টাইগার

বলিউড অভিনেতা টাইগার শ্রফ। প্রায় এক দশকের অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দিয়েছেন। ব্যক্তিগত জীবনে একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছেন তার। তবে প্রেম জীবন নিয়ে কখনো খোলামেলা কথা বলতে দেখা যায়নি। এবার তার প্রথম প্রেম নিয়ে কথা বললেন টাইগার শ্রফ।

সম্প্রতি অ্যামাজন প্রাইমের এক অনুষ্ঠানে যোগ দেন টাইগার। সেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে আলাপকালে টাইগার শ্রফ জানান, রুপালি জগতের মানুষ হওয়া সত্ত্বেও তিনি কম কথা বলেন এবং অন্তর্মুখী স্বভাবের। টাইগারের ভাষায়— ‘বরুণ আপনি জানেন, আমি লাজুক এবং অন্তর্মুখী স্বভাবের মানুষ। ২৫ বছর বয়সের আগে আমার কোনো প্রেমিকা ছিল না।’

এসময় বরুণ টাইগারকে প্রশ্ন করেন আপনি কি নিশ্চিত বয়সটা ২৫? জবাবে টাইগার শ্রফ বলেন, ‘হ্যাঁ, আমার বয়স যখন ২৫ বছর তখন আমার জীবনে প্রেমিকা আসে। আমার অভিষেক সিনেমার অডিশনের সময়ের ঘটনা এটি।’ বরুণ প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, প্রেমিকার নাম কি কৃতি স্যানন? জবাবে টাইগার বলেন, ‘তার আগের জন।’ 
বরুণ ধাওয়ান বারবার জানতে চাইলেও প্রেমিকার নাম প্রকাশ করেননি টাইগার। ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে টাইগারের। সিনেমাটিতে টাইগারের বিপরীতে অভিনয় করেন কৃতি স্যানন। এরপর খবর চাউর হয়, প্রেম করছেন কৃতি-টাইগার।

কেবল কৃতি স্যানন নন, টাইগারের নাম জড়িয়েছে দিশা পাটানির সঙ্গে। বলিউডের বহুল চর্চি জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। পর্দার বাইরেও তাদের রসায়ন নজরকাড়া। অনেক দিন ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এই যুগল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status