ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
কনসার্টে অরিজিতের দিকে পোশাক খুলে ছুড়লেন নারী, ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 24 February, 2024, 12:26 PM

কনসার্টে অরিজিতের দিকে পোশাক খুলে ছুড়লেন নারী, ভিডিও ভাইরাল

কনসার্টে অরিজিতের দিকে পোশাক খুলে ছুড়লেন নারী, ভিডিও ভাইরাল

নিজ দেশ ভারত ছাড়াও অরিজিৎ সিংয়ের কণ্ঠ ছড়িয়ে গেছে সারাবিশ্বে। সেই অরিজিৎ সিংকে চোখের সামনে পেয়ে ভক্তদের অনেকেরই আবেগ নিয়ন্ত্রণ করা মুশকিল। বলা যায়, এ শিল্পীর গানে মুগ্ধ দর্শক শ্রোতারা। তার গান মানেই সুরের মূর্ছনা। এমন পরিস্থিতিতে ভক্তরা কতই না কাণ্ড ঘটিয়ে বসেন। যার হাজারো উদাহরণ রয়েছে।


এতদিন ভক্তরা অরিজিৎ সিংয়ের হাত টেনেছেন, জড়িয়েও ধরেছেন; আর এবার তো এক নারী অনুরাগী অরিজিতের লাইভ কনসার্টে গায়ের টপ খুলে গায়কের দিকে ছুড়ে মারেন।

 
সম্প্রতি নেপালের এক কনসার্টেই ঘটেছে এমন কাণ্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

 
ভিডিওতে দেখা যায়, ভক্তদের দেয়া খাতা, ডায়েরি, এমনকি গিটারেও পর পর অটোগ্রাফ দিয়ে যাচ্ছিলেন অরিজিৎ সিং। হঠাৎ মঞ্চে উড়ে এসে পড়ল এক নারীর ট্যাঙ্ক টপ। প্রথমটায় নজর এড়িয়ে যায় গায়কের। কিন্তু চোখে পড়তেই অরিজিৎ সিং যা করলেন, তা আপাতত নেটপাড়ার চর্চায়।
 

ওই নারী অনুরাগীর ট্যাঙ্ক টপ স্টেজ থেকে হাতে করে তা মেলে ধরেন অরিজিৎ। তার চোখেমুখে লজ্জা স্পষ্ট। তবে স্পোর্টিংভাবে বিষয়টি নিয়ে, তার মধ্যেই অটোগ্রাফ দিয়ে দিলেন শিল্পী। আর সেই ভিডিও দাবানল গতিতে ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
 
আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়ার পরও অরিজিতের পা মাটিতেই রয়েছে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একেবারে সাধারণ ছেলের মতোই থাকেন তিনি। টালিউড-বলিউডের প্লে-ব্যাকের পাশাপাশি দেশ-বিদেশে কনসার্ট করে বেড়ান অরিজিৎ। তার সুরের টানেই কনসার্টে ভিড় করেন হাজার হাজার মানুষ। নিজের মতো করে অনুরাগীদের মনোরঞ্জন করেন অরিজিৎ। হাতে গিটার নিয়ে একের পর এক গান গাইতে থাকেন তিনি।
 
'ফেম গুরুকুল' থেকে বিরাট লাইমলাইট না পেলেও, এর বছর পাঁচ-ছয়েক পরে অরিজিৎ-এর ভাগ্য বদলাতে শুরু করে। সঙ্গীত পরিচালক প্রীতমের সহযোগী হিসেবে কাজ করার পর থেকে ক্রমশ পরিচিতি পেতে শুরু করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status