ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
হবু সন্তানের অদ্ভুত নাম রেখেছেন শোভন, অবাক সোহিনী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 September, 2026, 2:08 PM

হবু সন্তানের অদ্ভুত নাম রেখেছেন শোভন, অবাক সোহিনী

হবু সন্তানের অদ্ভুত নাম রেখেছেন শোভন, অবাক সোহিনী

অভিনেত্রী সোহিনী সরকার এখন জীবনের নতুন এক অধ্যায়ের অপেক্ষায়। গত জুলাইয়ে বিয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে মা হতে যাওয়ার সুখবর জানিয়েছিলেন তিনি। এরপর থেকেই অন্তঃসত্ত্বা সোহিনীর প্রতিটি মুহূর্ত নিয়ে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। এরই মধ্যে জানা গেল, অনাগত সন্তানের নামও নাকি ঠিক করে ফেলেছেন তার স্বামী শোভন।

বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা সোহিনী। তবে গর্ভাবস্থার এই সময়েও কাজ থেকে নিজেকে সরিয়ে রাখেননি অভিনেত্রী। নতুন সিনেমা ‘বেগুনি রঙের আলো’র প্রচারে তাকে দেখা যাচ্ছে হাসিমুখে। মানসী সিনহা পরিচালিত সিনেমাটির প্রচারে এসে মাতৃত্বের অভিজ্ঞতার পাশাপাশি হবু সন্তানকে ঘিরে নানা মজার কথাও জানিয়েছেন তিনি।

সোহিনীর ভাষ্য অনুযায়ী, সন্তানকে শোভন আপাতত ‘টুল’ নামে ডাকতে চান। নামটি শুনে প্রথমে নিজেও অবাক হয়েছিলেন অভিনেত্রী। কারণ, সাধারণত সন্তানের ডাকনাম হিসেবে এমন নাম শুনতে অভ্যস্ত নন কেউই। বিষয়টি শুনে প্রচারণায় উপস্থিত অন্যরাও হেসে ওঠেন।

তবে শোভনের কাছে ‘টুল’ নামটির একটি বিশেষ অর্থ রয়েছে। সোহিনী জানান, শোভনের যুক্তি হলো, টুলের ওপর ভর করে উঁচুতে ওঠা যায়। সেই ভাবনা থেকেই অনাগত সন্তানের জন্য এই নামটি বেছে নিয়েছেন তিনি।

স্বামীর যুক্তির পালটা মজাও করেছেন সোহিনী। তার প্রশ্ন, যদি ভর করে ওপরে ওঠার বিষয়টিই বিবেচনা করা হয়, তাহলে মই কিংবা সিঁড়িও তো হতে পারে! পুরো বিষয়টি নিয়ে রসিকতায় মেতে ওঠেন পরিচালক মানসী সিনহাও। মজা করে তিনি বলেন, এর চেয়ে ছোট নাম আর খুঁজে পাওয়া সম্ভব ছিল না।

সোহিনীও থেমে থাকেননি। হাসতে হাসতে জানান, সন্তান মেয়ে হলে হয়তো নামটি বদলে ‘টুলি’ হয়ে যেতে পারে।

সন্তান আসার আগেই তাকে ঘিরে স্বামী-স্ত্রীর এমন মজার পরিকল্পনা যেমন সামনে এসেছে, তেমনি সোহিনী জানিয়েছেন পরিবারের এক সদস্যের ভয়ও রয়েছে তার। শোভনের দাদীর সন্তান জন্মের আগে তাকে নিয়ে প্রকাশ্যে আলোচনা করা মোটেই পছন্দ করেন না। ফলে বউমা সোহিনী এসব কথা প্রকাশ্যে বলেছেন জানতে পারলে তার কী প্রতিক্রিয়া হবে, তা নিয়েই কিছুটা চিন্তায় রয়েছেন অভিনেত্রী। 

এর আগে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে বেবি বাম্পে হাত রেখে সোহিনীর সঙ্গে শোভনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই পোস্টের মাধ্যমেই তারা বাবা-মা হতে যাওয়ার খবরটি জানিয়েছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status