|
ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সেক মোহাম্মদ আফজাল,ফরিদপুর
|
![]() ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু শনিবার ৩ ফেব্রুয়ারি বিকেলের দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের মোল্লাকান্দা গঙ্গাধর গ্রামের খলিল সরদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
