ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
প্রয়াত স্বামীর ওয়ারিশ থেকে বঞ্চিত করায় শশুরের বিরুদ্ধে পুত্রবধূর অভিযোগ
সোহেল রানা বাবু,বাগেরহাট
প্রকাশ: Sunday, 4 February, 2024, 11:13 PM

প্রয়াত স্বামীর ওয়ারিশ থেকে বঞ্চিত করায় শশুরের বিরুদ্ধে পুত্রবধূর অভিযোগ

প্রয়াত স্বামীর ওয়ারিশ থেকে বঞ্চিত করায় শশুরের বিরুদ্ধে পুত্রবধূর অভিযোগ

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবুল কালাম ফকিরের ছেলে প্রয়াত মিঠু ফকিরের ওয়ারিশদের সম্পত্তি থেকে বঞ্চিত ও তাদের ভরন-পোষন না দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ করেছে প্রয়াত মিঠু ফকিরের স্ত্রী-সন্তান।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা উপজেলা পরিষদ চত্বরে প্রধান ফটকের সামনে "ওয়ারিশদের সম্পত্তি থেকে বঞ্চিত ও তাদের ভরন-পোষন না দেওয়া" একটি ব্যানারে দাড়িয়ে সাবেক  চেয়ারম্যান আবুল কালাম ফকিরের বিরুদ্ধে এ প্রতিবাদ জানান পুত্রবধূ প্রয়াত মিঠু ফকিরের স্ত্রী শাহানাজ বেগম (৩৬) ও মেয়ে ফাতেমা ফকির (৪)।
এসময় স্ত্রী শাহানাজ বেগম বলেন, আমার স্বামীর জায়গা জমি থাকা সত্বেও আমি আমার মেয়েকে নিয়ে রাস্তায় বসে গেছি। আমি এখন ভীষন অসহায় হয়ে পড়েছি। আমার শশুর শাশুড়ি অসুস্থ। ননদ, ননদের স্বামী ও তার মামাতো ভাইয়েরা সব কিছু লুটে পুটে খাচ্ছে। পাওনাদাররা আমাকে জ্বালায়। আমি কিভাবে দেবো। আমাকে আমার স্বামী কিছুই দিয়ে যায়নি। এই ছোট মেয়েকে নিয়ে আমি মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছি। স্বামী মারা যাওয়ার ৫ দিন পরেই আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিছে আমার শাশুড়ী ও তার ভাইপোরা। আমাকে বাড়িতে ঢুকতেই দেয় না। আমার জীবন এখন হুমকির মুখে। আমাকে আমার ননদ বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই আমার মেয়ে যেনো তার বাবার ন্যায্য পাওনাটা পায়। এসময় প্রয়াত মিঠু ফকিরের স্ত্রী-সন্তানসহ অনেক পাওনাদার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে পুত্রবধূ শাহানাজ বেগমের শশুর উপজেলার সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম ফকিরের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status