|
যশোরে ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
জুবায়ের হোসেন, যশোর:
|
![]() যশোরে ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক আটককৃত নারীর কাছ থেকে ৪২১০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। তার বাড়ি যশোর শহরতলীর রেলগেট এলাকায়। র্যাব-৬, সদস্যদের তথ্যমতে, র্যাব-৬, সিপিসি-৩, যশোর গোয়েন্দা নজরদারী বৃদ্ধির মাধ্যমে জানতে পারে যে, একটি মাদক কারবারি চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে অবৈধ পন্থা অবলম্বন করে সল্প মূল্যে ইয়াবা ক্রয় করে যশোর জেলার বিভিন্ন এলাকায় অধিক মূল্যে বিক্রি করে আসছে। এই ধরনের মাদক কারবারীদের গ্রেপ্তার করার লক্ষ্যে র্যাব-৬ একটি অভিযান পরিচালনা করে। রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৬ এর একটি দল যশোর শহরের উপশহরে ২ সেক্টরে অবস্থিত যশোর ঘোপ সন্ট্রোল রোড এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সাভিস লিঃ এর ভিতরে অভিযান পরিচালনা করে। অভিযানে কর্টুনের মধ্যে সাবানের বক্সের ভিতরে লুকানো অবস্থায় ৪২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলে উপস্থিত ফরিদা খাতুনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। র্যাব-৬ এর কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
