|
সিউলে পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করার লক্ষ্যে ওয়াটার বাস চালুর পরিকল্পনা।
ছালেহ আহম্মদ,দক্ষিণ কোরিয়া থেকে
|
![]() সিউলে পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করার লক্ষ্যে ওয়াটার বাস চালুর পরিকল্পনা। 마곡~잠실 রুটে চালু হতে যাওয়া এই ওয়াটার বাস সার্ভিসে সর্বমোট ৭ স্টেশনে যাত্রী উঠানামা করতে পারবে যেগুলো হল ▲마곡 ▲망원 ▲여의도 ▲잠원 ▲옥수▲잠원 ▲잠실. কোন রকম ট্রাফিক জ্যাম ছাড়া ৩০ মিনিটের মধ্যেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে। এই ওয়াটার বাস গুলো কর্ম দিবসে সকাল ৬:৩০ থেকে রাত ১০ :৩০ মিনিট পর্যন্ত ও ছুটির দিনগুলোতে ৯:৩০~১০:৩০ পর্যন্ত চলাচল করবে। প্রতি ৩০ মিনিট পর পর এগুলো যাত্রা শুরু করবে তবে ব্যস্ততার সময় বিশেষ করে সকালে কাজে যাওয়ার সময় ও সন্ধ্যায় ছুটির সময় অতিরিক্ত ভিড় থাকায় সেই সময়গুলোতে ১৫ মিনিট পর পর পরিচালিত করা হবে। ওয়াটার বাসগুলোতে একসাথে সর্বোচ্চ ১৯৯ জন যাত্রী ভ্রমণ করতে পারবে, এবং যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে বাসে ‘ক্যাফের ‘ব্যবস্থা রাখা হবে । প্রতি জন যাত্রীর জন্য ৩ হাজার উওন ভাড়া ধরা হয়েছে যা প্রায় বাস ভাড়ার সমান। প্রতিজন যাত্রীর জন্য নিশ্চিত সিট প্রদান রাস্তায় চলমান বাস গুলো থেকে কিছু অতিরিক্ত সুবিধা ও যানজট মুক্ত হওয়ায় এটি ব্যাপক জনপ্রিয়তা সহ শহরের পর্যটন বিকাশে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
কাউখালী থানার বিশেষ অভিযানে ১৫০ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ০২ জন গ্রেফতার
শ্রীপুরে ফুটবল খেলার পর পুকুরে গোসল, পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
১৮ জনের সমস্যা শুনে তাৎক্ষণিক ডিসির নির্দেশনা: অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ
