ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
বিয়ের জন্য ফ্রিতে পোশাক চাইলেন জনপ্রিয় অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 4 February, 2024, 12:23 PM

বিয়ের জন্য ফ্রিতে পোশাক চাইলেন জনপ্রিয় অভিনেত্রী

বিয়ের জন্য ফ্রিতে পোশাক চাইলেন জনপ্রিয় অভিনেত্রী

ধুমধাম করে বিয়ে হচ্ছে জয়পুরে। বিশাল আয়োজন। তার জন্য নাকি ফ্রিতে পোশাক চাইছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুরভী চন্দনা। এমনই বিস্ফোরক অভিযোগ ডিজাইনার আয়ুষ কেজরিওয়ালের। সামাজিক মাধ্যমে মেসেজের স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।

মুম্বাইয়ের মেয়ে সুরভী। ‘তারক মেহতা কা উলটা চশমা’ সিরিয়ালের মাধ্যমে হিন্দি টেলিভিশনে তার সফর শুরু হয়। তারপর ‘কবুল হ্যায়’, ‘ইশকবাজ’, ‘নাগিন’, ‘সঞ্জীবনী’র মতো একাধিক সুপারহিট সিরিয়ালে অভিনয় করেছেন।

গত বছর ‘শেরদিল শেরগিল’ সিরিয়ালে মনমিতের চরিত্রে দেখা যায় সুরভীকে। গেল জানুয়ারিতে প্রেমিক করণ শর্মাকে বিয়ে করার কথা ঘোষণা করেন সুরভী।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন ডিজাইনার আয়ুষ। ভিডিওর শুরুতে তিনি মেসেজের স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে এক সেলিব্রিটি স্টাইলিস্টের পক্ষ থেকে বিয়ের নানা অনুষ্ঠানের জন্য বিনামূল্যে পোশাক চাওয়ার কথা লেখা ছিল। যার বিনিময়ে ক্রেডিট দেওয়ার কথাও বলা ছিল।

এই স্ক্রিনশটের সত্যতা প্রমাণসাপেক্ষ। তবে আয়ুষের দাবি, তিনি স্টাইলিস্টের এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। এরপরই আবার ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, এই সমস্ত তারকারা সোশ্যাল মিডিয়ায় মানুষকে ইনফ্লুয়েন্স করেন। তার জন্য এমন কাজ মানা যায় না।

প্রসঙ্গত, আগামী ১ ও ২ মার্চ সুরভীর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status