ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডেঙ্গু রুখতে ফগিং একযোগে মাঠে দোহার উপজেলা ও পৌর প্রশাসন
শহীদুল ইসলাম শরীফ
প্রকাশ: Saturday, 6 June, 2026, 9:37 PM

ডেঙ্গু রুখতে ফগিং একযোগে মাঠে দোহার উপজেলা ও পৌর প্রশাসন

ডেঙ্গু রুখতে ফগিং একযোগে মাঠে দোহার উপজেলা ও পৌর প্রশাসন

ঢাকার দোহার উপজেলায় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার (৬ জুন, ২০২৬) সকালে উপজেলা ও পৌরসভা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক সমাবেশ, আলোচনা সভা ও ফগিং (মশকনিধন) কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমাবেশ টি উপজেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম, পৌরসভা প্রকৌশলী এম এম মামুনুর রশিদ এবং দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস এম আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা অধিক কার্যকর। মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। তাছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। মশার উৎসস্থল ধ্বংস করতে পারলে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এই সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান এবং মশকনিধন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status