|
বাগমারায় জোরপূর্বক ৩ ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবীতে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
|
|
বাগমারায় জোরপূর্বক ৩ ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবীতে মানববন্ধন মানববন্ধনে জমির মালিক খলিলুর রহমান, আফসার প্রামানিক, সোলেমান আলী, আব্দুর রশিদ, হাসান আলী বক্তব্য রাখেন। তাদের সবাই এক থেকে চার বিঘা পর্যন্ত জমি রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি বলেন, জোরপূর্বক পুকুর খনন কে কেন্দ্র
করে আবারো ফিরে আসতে পারে রক্তাক্ত জনপদ চরমপন্থী ও জঙ্গি সংগঠন উত্থানের
‘আতুরঘর’ বাগমারার নাম। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সন্ত্রস্ত্র
জনপদের গল্পও পাল্টে যায়। রক্তাক্ত জনপদে কিছুটা স্বস্তি ফেরে। সেই জনপদে
(বাগমারা) এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে ‘পুকুর খনন বাহিনীর’ হাতে। এ ব্যাপারে বাগমরা থানার অফিসার ইনচার্জ বলেন, পুকুর খনন বন্ধের জন্য ৬ টি মামলা হয়েছে। যেহেতু পুকুর খনন অবৈধ যে কেউ ইচ্ছে করলেই পুকুর খনন করতে পারবে না। যারা পুকুর খনন করতে চাইবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে র্যাব-৫ অধিনায়ক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা জমির ব্যাপারে কিছু করতে পারিনা, যদি এসব ব্যাপারে বড় ধরনের সংঘর্ষের সম্ভবনা থাকে তাহলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাগমারার বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় জোর পূর্বক ও অবৈধ অস্ত্র ঠেকিয়ে জমির মালিকের কাছ থেকে কম টাকায় জমি লিজের পায়তারা চলছে বলে জানান বাগমারার অনেক মানুষ। এ ব্যাপারে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারী বাড়ানো উচিত বলে মনে করেন বাগমারার সচেতন মানুষ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু: লেবাননই মূল আলোচ্যবিষয়, জানাল ইরান
ইলিয়াস আলীকে গুমের সাথে জিয়াউল আহসান জড়িত ছিলেন, ট্রাইব্যুনালে সেনাসদস্য ইমরুল কায়েসের জবানবন্দি
সংসদে মিনিটে খরচ পৌনে ৩ লাখ অথচ বিরোধীদল পর্দা, বালিশ, মেশিন, মাইক্রোওয়েভের আলোচনা করে
