|
সমাজসেবক আবুল কাশেম তালুকদারের নামাজে জানাযায় মুসল্লীদের ঢল
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া
|
![]() সমাজসেবক আবুল কাশেম তালুকদারের নামাজে জানাযায় মুসল্লীদের ঢল মুহাম্মদ আবুল হাসেম তালুকদার ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বৃহস্পতিবার(১৮জানুয়ারি) সকাল ৮.৩০মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪বছর। তার ৪ছেলে ও ৫ মেয়ে রয়েছে। আবুল কাশেম তালুকদার নেজামশাহ পাড়া এলাকার মরহুম ফোররখ আহমদের ২য় সন্তান ও ইসলামপুর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম তালুকদাররের পিতা। এদিকে তার মৃত্যুতে ইউনিয়ন আওয়ামীলীগ গভীর শোক প্রকাশ করেছেন। আজ বিকাল ৪টায় ইসলামপুর তৈয়্যবিয়া শায়ের মোহাম্মদ ও নেজামশাহ জামে মসজিদ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় মুসল্লীদের ঢল নেমেছে। এদিকে নামাজে জানাযায় আসা ব্যক্তিবর্গরা বলেন- ইসলামপুর ইউনিয়নের নামকরণের সময় তার বিশেষ ভুমিকা ছিল। এমনকি তার নিজ এলাকা চলখাইয়্যাপাড়া থেকে নাম পরিবর্তন করে নেজামশাহ পাড়া করণের সময় অবদান রাখেন। এ-ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে সমাজের সর্দার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকার কয়েকজন বয়োজ্যেষ্ঠদের মধ্যে তিনি একজন। নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
