ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
নরসিংদীতে শিল্পমন্ত্রীর সাথে সরকারি দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময়
সফিকুল ইসলাম প্রধান,নরসিংদী
প্রকাশ: Thursday, 18 January, 2024, 10:58 PM

নরসিংদীতে শিল্পমন্ত্রীর সাথে সরকারি দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময়

নরসিংদীতে শিল্পমন্ত্রীর সাথে সরকারি দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময়

নরসিংদীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন  বৃহস্পতিবার (১৮জানুয়ারি) নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় করেন। নরসিংদী জেলা প্রশাসক ড.বদিউল আলমের সভাপতিত্বে জেলা  পর্যায়ের সরকারি দপ্তর প্রধানগণের পরিচয় পর্বের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। 

এসময়, নরসিংদী জেলা পুলিশের পুলিশ সুপার, সিভিল সার্জন, নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস,নরসিংদী পরিবেশ অধিদপ্তর, কলকারখানা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, সাংস্কৃতিক মন্ত্রণালয় অধিদপ্তর, নরসিংদী ফায়ার সার্ভিস, রোডস অফ হাইওয়ে, পরিবার পরিকল্পনা, শিক্ষা প্রকৌশলী সহ জেলার সকল দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। 

জেলার দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, সরকারের প্রতিনিধি হিসেবে আমি এ জেলার প্রতিটি দপ্তরগণকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন হলো আগামী কয়েক বছরে মধ্য এদেশ হবে বিশ্বর মধ্য মধ্যম আয়ের দেশ। তিনি বলেন, প্রতিটি মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশ দেয়া আছে যেন প্রতিটি মানুষের মৌলিক  চাহিদাগুলো মিটিয়ে বাংলাদেশ একটি স্বনির্ভর দেশ গড়তে কাজ করে যেতে হবে সকল মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের।

নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে জেলার সার্বিক উন্নয়ন অবকাঠামো নিয়ে একটি ভিডিও চিত্র দেখানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status