|
জেলা চেম্বারের উদ্যোগে ১২০০ অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরনের উদ্যোগ বাস্তবায়ন
নতুন সময় প্রতিনিধি
|
![]() জেলা চেম্বারের উদ্যোগে ১২০০ অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরনের উদ্যোগ বাস্তবায়ন এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮জানুয়ারি) বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজার সংলগ্নে মহানন্দা নদীর কূল ঘেষে অবস্থিত জেলা চেম্বার ভবনের তৃতীয় তলার হল রুমে জেলার বিভিন্নস্থান থেকে আগত দুস্থ অসহায় ছিন্নমূল ও খেটে খাওয়া পিছিয়ে পরা জনগোষ্ঠীর শতশত নারী পুরুষদের মাঝে (শীতবস্ত্র) কম্বল বিতরন করা হয়। এসব শীত বস্ত্র বিতরন করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদসহ চেম্বারের নেতৃবৃন্দ। বিতরণ শেষে সাংবাদিকদের জানান এ বছরের শীত মৌসুমে জেলায় ১হাজার দুইশত জন অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরনের অংশ হিসেবে আনুষ্ঠানিক ভাবে আজ তৃতীয় দিন ঘন্টাব্যাপী শৃঙ্খলা মোতাবেক এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। তিনি বলেন সামাজিক দায়বদ্ধতা থেকে আজ ৭০০জনকে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। তিনি আরও জানান আগামীদিনেও জেলা শহরের বিভিন্ন স্থানে এমন কার্যক্রম চলমান থাকবে। জেলার বিভিন্ন চরাঞ্চল এবং পিছিয়ে পড়া গ্রামীণ জনপদের সুবিধাবঞ্চিত ও অসহায় ছিন্নমূল খেটে খাওয়া নারী পুরুষদের মাঝে জেলার শীল্পপতি ব্যাবসায়ীদের পক্ষ থেকে তীব্র শীত নিবারনে শীতবস্ত্র কম্বল বিতরণ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ। ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগীতায় এসব শীতবস্ত্র বিতরনের সময় আরও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু, সভাপতি আখতারুল ইসলাম রিমন, চেম্বার পরিচালক ও আতিক অটো রাইস মিলের কর্ণধার মফিজউদ্দিন, এছারা আরও উপস্থিত ছিলেন জেলা চেম্বারের সাবেক পরিচালক বাহারাম আলী, শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী মনিরুল ইসলাম চেম্বারে কর্মকর্তা বঙ্কিম দাস ও জয়সহ অন্যান্যরা।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
