|
চাঁপাইনবাবগঞ্জে ১২দফা আদায়ে ইনসাবের সমাবেশ
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() চাঁপাইনবাবগঞ্জে ১২দফা আদায়ে ইনসাবের সমাবেশ বৃহস্পতিবার (১৮জানুয়ারী) দুপুরে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়, এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। সংগঠনটির সভাপতি আব্দুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাংসদ আব্দুল ওদুদ। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, সহ-সভাপতি হাসেম আলী, মজিবুর রহমান ভিকু। এসময় উপস্থিত ছিলেন বারোঘরিয়া আঞ্চলিক শাখার সভাপতি চাঁদ বিশ্বাস সম্পাদক ওয়াসিম আলী, রাণিহাটি আঞ্চলিক শাখার সভাপতি শামসুল হক, সম্পাদক আব্দুল মালেক, অর্থ সম্পাদক সেলিম রেজা প্রমূখ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, মহারাজপুরের নির্বাচনে এবং ২০০৮সালে আমার প্রথম নির্বাচনে এই ইমারত নির্মান শ্রমিক ভাইয়েরাই আমাকে সহযোগিতা করেছিলো তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন যদি সদর উপজেলার সকল নির্মান শ্রমিক ভাইয়েরা একত্রিত হয়ে মিডিয়ার মাধ্যমে যথোপযুক্ত কর্তৃপক্ষের নিকট তাদের দাবী পৌঁছে দিতে পারি তাহলে একটা সমাধানের পথ তৈরী হবে। এসময় তিনি নির্মান শ্রমিকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। সমাবেশে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার নির্মাণ শ্রমিকসহ সংগঠনের অর্ধ্বশতাধিক নেতাকর্মী অংশ নেয়।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
