|
চট্টগ্রামের আনোয়ারায় ২ কোটি টাকার ইয়াবা সহ ২ মাদক সম্রাট র্যাব-৭'র হাতে আটক
ইসমাইল ইমন চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামের আনোয়ারায় ২ কোটি টাকার ইয়াবা সহ ২ মাদক সম্রাট র্যাব-৭'র হাতে আটক আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি টাকা। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীদ্বয়কে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
