|
বাঙ্গালহালিয়া কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারে ৬দিন ব্যাপি বিদর্শন ভাবনা কর্মশালা সম্পন্ন
মিন্টু কান্তি নাথ,রাজস্থলী
|
![]() বাঙ্গালহালিয়া কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারে ৬দিন ব্যাপি বিদর্শন ভাবনা কর্মশালা সম্পন্ন রাজস্থলী দি বুদ্ধ সাসনা হিতাকারীর এসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত ১৩ ই জানুয়ারি শুক্রবার সকাল থেকে শুরু হয় বিদর্শন ভাবনা কর্মশালা। জগৎতের সকল সত্বগণের চিত্তের ক্লেশ বিশুদ্ধির লক্ষে কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারের দায়ক- দায়িকা বৃন্দের আয়োজিত বিদর্শন ভাবনা কর্মশালায় বিদর্শন ভাবনা অনুশীলন পরিচালনা করেন মায়ানমার সরকার কর্তৃক"আগগা মহা সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা" উপাধি প্রাপ্ত ও বুদ্ধ সাসনা হিতাকারি সংঘের সভাপতি ও রাজস্থলী চুশাক পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত কিত্তিমা মহাথের। বিদর্শন ভাবনা সমাপনী উপলক্ষে ধ্যানীবৃন্দের পিন্ডচরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে বলে কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উঃ চাইন্দাসারা ভিক্ষু জানান। বিদর্শন ভাবনা কর্মশালায় অংশ নেওয়ারা বলেন অনেক পুণ্যের ফলে আমরা মনুষ্য জন্ম লাভ করেছি। আমরা জানা ও না জানা সত্ত্বেও হয়তো চলার পথে অনেক ভুল করেছি,যেমন শরীরে বা কাপড়ে ময়লা লাগলে আমরা তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, কিন্তু আমরা মনের ময়লা বা পাপ পরিষ্কার করার জন্য কি কোন চেষ্টা করচ্ছি? তাই, মনের ময়লা বা পাপ পরিষ্কার করার জন্য বিদর্শন ভাবনা অনুশীলন করা সকল মানুষের জীবনে খুবই প্রয়োজন।এ বিদর্শন ভাবনা অনুশীলনের মাধ্যমে প্রত্যক্ষভাবে মানুষ নিজ ধ্যানের স্বরূপ উপলদ্ধি করতে পারে। ধ্যান করতে আসা ওরা বলেন কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারের বিদর্শন ভাবনা কর্মশালা তিন পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৪০ হতে ১৫০ জনের মতো দায়ক- দায়িকা ও ধ্যানীবৃন্দের অংশগ্ৰহন করে।কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারে মনোরম পরিবেশ থাকলেও কিন্তূ বিদর্শন কর্মশালা অংশগ্রহণ কারিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন,তার মধ্যে বিহারটিতে শৌচাগার,পাঠি,বালিশ,কম্বলসহ, মাঠ সংস্কার,অবকাঠামোর সমস্যা কথা তুলে ধরেন । বিশেষ বিহারে আশা নিদর্শন ভাবনা কর্মশালায় আশা বয়স্ক দায়ক- দায়িকাদের গত ছয় দিন ধরে বিহারের দায়ক-দায়িকাগণ যে হারে সেবা দিয়েছে ভোলার মতো নয়। তাই কুটুরিয়া পাড়া বাসিকে ধন্যবাদ জানান এবং বিহারের প্রয়োজনীয় সমস্যা গুলো সমাধানে রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলার মাননীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরীসহ বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দৃষ্টি কামনা করেন।বুদ্ধ সাসনা হিতাকারি সংঘের সাধারণ সম্পাদক মংসিনু মারমা বলেন সরকারি সহযোগিতা পেলে বিদর্শন ভাবনা কর্মশালার কার্যক্রম আরো বেগবান হবে বলে জানান
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
