ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
হরিণাকুণ্ডুতে এক শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
মো: বনি আহাম্মেদ,ঝিনাইদহ
প্রকাশ: Wednesday, 17 January, 2024, 11:41 PM

হরিণাকুণ্ডুতে এক শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

হরিণাকুণ্ডুতে এক শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

 ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে ৫ বছর বয়সী এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গতো সোমবার শিশুর অভিভাবক থানায় হাজির হয়ে এই মামলা করেন। বৃহস্পতিবার সন্ধায় ঐ মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ভূক্তভোগী ঐ শিশু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১১ জানুয়ারী বিকালে তার খেলার সহপাঠীদের সাথে ঐ ধর্ষকের বাড়ির পাশে খেলা করছিলো। আগে থেকে ওত পেতে থাকা একই এলাকার, গাঁজার নেশায় আশক্ত উজির আলী সুজোগ বুঝে ফুসলিয়ে ফাঁসলিয়ে কাছে ডেকে নিয়ে সন্ধায় তাকে ধর্ষণচেষ্টা করে। কন্যা শিশুর দাদী অনেক সুকৌশলে ঐ লম্পট ধর্ষকের নাম ঠিকানা জানতে সক্ষম হয়। পরবর্তীতে বিচার চেয়ে এলাকার কিছু মানুষের শরণাপন্ন হয়ে ব্যার্থ হয়ে আইনের আস্রয় নেয় বলে সাংবাদিকদের কাছে জানান ঐ বয়োবৃদ্ধা। তাছাড়া কন্যা শিশুর পিতা পাখীভ্যান চালক জানান, আমরা দরিদ্র মানুষ। আমি বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী, পাষণ্ড নরপিশাচ আমার নাবালিকাকে একা পেয়ে এই ঘটনা ঘটিয়েছে। আমরা গরিব মানুষ কী করবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। আমি ঐ জানোয়ারের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দাবী করছি।
শিশুটিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় সরজমিনে ঘুরে জানতে গেলে গ্রামের বেশ কয়েকজন জানান,গাঁজা খাওয়ার কারণে উজির আলী ইতিপূর্বে পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। আবার এখন শুনছি একটা নাবালিকাকে ধর্ষণ করেছে এটা খুব খারাপ হয়েছে। 
এঘটনায় শিশু ধর্ষক উজির আলীর সাথে কথা বলতে তার বাড়িতে গিয়ে, না পাওয়ায় তার বক্তব্য দেওয়া সম্ভব হলো না। তবে তার দাদা হক আলী ঘটনার কিছুই জানেন না বলে এড়িয়ে যান। এক্ষেত্রে পাশের বাড়ির মশিউর রহমানের স্ত্রী শ্যামলী খাতুন জানান ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। 
উজির আলী একজন নিয়মিত গাঁজা খোর। তবে আমি এই চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনাটা লোকের মুখে শুনেছি বলে জানান উপজেলার রঘুনাথপুর ইউপি সদস্য মাসুদুর রহমান।তাছাড়া তিনি ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন।  

এদিকে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, ঐ শিশুর মায়ের সাথে আমার কথা হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি নারী ও শিশু নির্যাতনের মামলা করেছে,যার নং ১১। অপরাধীকে দ্রুতই আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের পুলিশ প্রশাসন তাদের অভিযান অব্যাহত রেখেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status