ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
গুগল এআই নাকি চিকিৎসক, রোগীর সঙ্গে ব্যবহার এবং রোগ নির্ণয়ে কে এগিয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 January, 2024, 12:54 AM

গুগল এআই নাকি চিকিৎসক, রোগীর সঙ্গে ব্যবহার এবং রোগ নির্ণয়ে কে এগিয়ে

গুগল এআই নাকি চিকিৎসক, রোগীর সঙ্গে ব্যবহার এবং রোগ নির্ণয়ে কে এগিয়ে

প্রায় সাত মাস আগে, চিকিৎসাবিষয়ক প্রশ্নের জবাব দিতে পারে গুগলের এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে। মেড-পাল্ম-টু নামের প্রযুক্তিটি গত এপ্রিল থেকে মায়ো ক্লিনিক রিসার্চ হাসপিটালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষামূলকভাবে চালু হয়। এর দুই মাস আগে, গত বছর মে মাসে গুগলের আইও সম্মেলনে পাল্ম-টু নামে একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ঘোষণা দেয় কোম্পনিটি, যার ওপর ভিত্তি করে তাদের চ্যাটবট বার্ড নির্মিত হয়েছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটির অন্য একটি সংস্করণ হচ্ছে মেড-পাল্ম টু।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম যা চিকিৎসা ক্ষেত্রে রোগীর সঙ্গে আলাপচারিতায় প্রশিক্ষিত চিকিৎসকদের দক্ষতার সমপর্যায়ে পড়ে। এমন কী কিছু কিছু ক্ষেত্রে মনুষ্য চিকিৎসকের সক্ষমতাকেও ছাড়িয়ে যায়। অনেক ক্ষেত্রে রোগীদের সঙ্গে আলাপচারিতা এবং তাদের রোগের ইতিহাসের ভিত্তিতে সম্ভাব্য রোগ নির্ণয়ে একধাপ এগিয়ে রয়েছে এআই সিস্টেম। বিখ্যাত নেচার সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে এমন সব তথ্য উঠে এসেছে।   

গুগলের তৈরি চ্যাটবট প্রধানত বৃহৎ ভাষা মডেলের (এলএলএম) উপর ভিত্তি করে তৈরি। শ্বাসযন্ত্রজনিত রোগ ও হৃদরোগ শনাক্তের ক্ষেত্রে বোর্ড স্বীকৃত ও নিবন্ধিত চিকিত্সকদের তুলনায় আরও সঠিক তথ্য দিতে সামর্থ্য হয়েছে এআই। মানব চিকিৎকের সঙ্গে তুলনা করলে দেখা যায় রোগীর প্রয়োজনীয় তথ্য নেয়ার ক্ষেত্রে এআই প্রায় সমান দক্ষতা দেখিয়েছে। অন্যদিকে, রোগীর প্রতি সহানুভূতিশীলতায় এগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা। 

লন্ডনে গুগল হেলথের একজন ক্লিনিকাল রিসার্চ সায়েন্টিস্ট এবং এর সহ-লেখক অ্যালান কার্তিকেসালিঙ্গাম জানিয়েছেন, 'আমাদের জানামতে, এই প্রথমবারের মতো রোগীর সঙ্গে আলাপচারিতা এবং রোগ নির্ণয়ে সর্বোচ্চ তথ্য দিয়ে এই কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলটি তৈরি করা হয়। চলতি বছর ১১ জানুয়ারি চালু হওয়া 

আর্টিকুলেট মেডিকেল ইন্টেলিজেন্স এক্সপ্লোরার (এএমআইই) নামে পরিচিত চ্যাটবটটি এখনও সম্পূর্ণ পরীক্ষামূলক। এটি প্রকৃত রোগীদের উপর প্রয়োগ করা হয়নি। ছদ্মবেশী রোগীদের ওপর প্রয়োগ করা হয়েছে। প্রবন্ধটি ইংরেজিতে পড়তে এখানে ক্লিক করুন।   গুগল এআই নাকি চিকিৎসক, রোগীর সঙ্গে ব্যবহার এবং রোগ নির্ণয়ে কে এগিয়ে

প্রায় সাত মাস আগে, চিকিৎসাবিষয়ক প্রশ্নের জবাব দিতে পারে গুগলের এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে। মেড-পাল্ম-টু নামের প্রযুক্তিটি গত এপ্রিল থেকে মায়ো ক্লিনিক রিসার্চ হাসপিটালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষামূলকভাবে চালু হয়। এর দুই মাস আগে, গত বছর মে মাসে গুগলের আইও সম্মেলনে পাল্ম-টু নামে একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ঘোষণা দেয় কোম্পনিটি, যার ওপর ভিত্তি করে তাদের চ্যাটবট বার্ড নির্মিত হয়েছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটির অন্য একটি সংস্করণ হচ্ছে মেড-পাল্ম টু।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম যা চিকিৎসা ক্ষেত্রে রোগীর সঙ্গে আলাপচারিতায় প্রশিক্ষিত চিকিৎসকদের দক্ষতার সমপর্যায়ে পড়ে। এমন কী কিছু কিছু ক্ষেত্রে মনুষ্য চিকিৎসকের সক্ষমতাকেও ছাড়িয়ে যায়। অনেক ক্ষেত্রে রোগীদের সঙ্গে আলাপচারিতা এবং তাদের রোগের ইতিহাসের ভিত্তিতে সম্ভাব্য রোগ নির্ণয়ে একধাপ এগিয়ে রয়েছে এআই সিস্টেম। বিখ্যাত নেচার সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে এমন সব তথ্য উঠে এসেছে।   

গুগলের তৈরি চ্যাটবট প্রধানত বৃহৎ ভাষা মডেলের (এলএলএম) উপর ভিত্তি করে তৈরি। শ্বাসযন্ত্রজনিত রোগ ও হৃদরোগ শনাক্তের ক্ষেত্রে বোর্ড স্বীকৃত ও নিবন্ধিত চিকিত্সকদের তুলনায় আরও সঠিক তথ্য দিতে সামর্থ্য হয়েছে এআই। মানব চিকিৎকের সঙ্গে তুলনা করলে দেখা যায় রোগীর প্রয়োজনীয় তথ্য নেয়ার ক্ষেত্রে এআই প্রায় সমান দক্ষতা দেখিয়েছে। অন্যদিকে, রোগীর প্রতি সহানুভূতিশীলতায় এগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা। 

লন্ডনে গুগল হেলথের একজন ক্লিনিকাল রিসার্চ সায়েন্টিস্ট এবং এর সহ-লেখক অ্যালান কার্তিকেসালিঙ্গাম জানিয়েছেন, 'আমাদের জানামতে, এই প্রথমবারের মতো রোগীর সঙ্গে আলাপচারিতা এবং রোগ নির্ণয়ে সর্বোচ্চ তথ্য দিয়ে এই কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলটি তৈরি করা হয়। চলতি বছর ১১ জানুয়ারি চালু হওয়া 

আর্টিকুলেট মেডিকেল ইন্টেলিজেন্স এক্সপ্লোরার (এএমআইই) নামে পরিচিত চ্যাটবটটি এখনও সম্পূর্ণ পরীক্ষামূলক। এটি প্রকৃত রোগীদের উপর প্রয়োগ করা হয়নি। ছদ্মবেশী রোগীদের ওপর প্রয়োগ করা হয়েছে। প্রবন্ধটি ইংরেজিতে পড়তে এখানে ক্লিক করুন।   

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status