ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
যুবদল নেতার স্ত্রী লিন্ডা গ্রেপ্তার, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 January, 2024, 12:56 AM

যুবদল নেতার স্ত্রী লিন্ডা গ্রেপ্তার, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

যুবদল নেতার স্ত্রী লিন্ডা গ্রেপ্তার, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

নাশকতা মামলায় খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার লিন্ডা খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক ও খুলনা অনলাইন সেলারস গ্রুপের সভাপতি।

নগরীতে ফ্যাশন জোন লিন্ডা নামে তার দুটি শোরুম রয়েছে। বিভিন্ন উৎসবে নগরীতে মেলা আয়োজন, একাধিক ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা এবং ফেসবুকে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের লাইভ করায় তিনি ব্যাপক পরিচিত।

খুলনা সদর থানার ওসি কামাল হোসেন জানান, লিন্ডার বিরুদ্ধে গত অক্টোবর মাসে নাশকতার একটি মামলা রয়েছে। সেই মামলায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর রয়্যাল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতারা রাতে এক বিবৃতিতে লিন্ডার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন- বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু হোসেন বাবু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।

বিবৃতিতে নেতারা জানান, কথিত নাশকতা মামলায় বিকেলে মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী লিন্ডাকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে। বিপ্লবের স্ত্রী লিন্ডা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় বলে বিবৃতিতে দাবি করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status